
নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
দৈনিক আশুলিয়া
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন ৯ আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার উজ জামান। পরিদর্শন শেষে তিনি কেন্দ্রগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সন্তোষজনক বলে মন্তব্য করেছেন।
রবিবার দুপুরে তিনি ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারির মোতায়েন এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তার সঙ্গে ইউনিটের অধিনায়ক ও উপ-অধিনায়ক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সেনাবাহিনীর একটি টহল দল উপস্থিত ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিদর্শনকালে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাসদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। এতে কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিল।
পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার উজ জামান দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি আড়াইহাজার সেনা ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে মোতায়েন সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
সংশ্লিষ্টরা বলছেন, সেনাবাহিনীর সক্রিয় তৎপরতায় নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ বাড়ছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.