
স্টাফ রিপোর্টার | ঢাকা
দৈনিক আশুলিয়া
কারাবন্দিদের নৈতিক ও মানবিক মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে কারা অধিদফতরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মানুষকে সংশোধন করে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে। তিনি জানান, শুধু ধর্মীয় বই বিতরণ নয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের প্রতিটি কারাগারে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
সাক্ষাৎকালে ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে প্রতীকীভাবে কয়েকটি ধর্মীয় বই তুলে দেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ কারাবন্দিদের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.