
দৈনিক আশুলিয়া ডেস্ক
ছোটদের দৃষ্টিভঙ্গি থেকে বড়দের উদ্দেশ্যে পরামর্শ ও প্রশ্ন তুলে ধরে প্রকাশ পেয়েছে নতুন গান ‘অবিশ্বাসের দেশে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা।
‘এক নির্ঝরের গান’ প্রজেক্টের আওতায় গানটি প্রকাশ করা হয়েছে ‘গানশালা ইকেএনসি’ ইউটিউব চ্যানেলে। গানটির কথা ও সুর করেছেন এনামুল করিম নির্ঝর এবং সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। গানটির ভিডিও নির্মাণ করেছেন মুজাহিদ মিজাব। ভিডিওতে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে শিল্পী মৃন্ময়ী মেঘাকে।
গানটি তৈরির পেছনের ভাবনা সম্পর্কে এনামুল করিম নির্ঝর জানান, বর্তমান সময়ে কে কার কথা শুনছে তা বোঝা কঠিন হয়ে পড়েছে। বড়দের নানা অন্যায় ও অনিয়ম শিশুদের চোখ এড়িয়ে যায় না, কিন্তু তারা সেগুলো প্রকাশ করার সুযোগ পায় না। সেই চিন্তা থেকেই বড়দের উদ্দেশ্যে শিশুদের কণ্ঠে গান তৈরির ভাবনা আসে।
তিনি বলেন, শিশুদের কণ্ঠে এমন বার্তা পৌঁছালে হয়তো মানুষের মধ্যে কিছুটা সচেতনতা তৈরি হতে পারে। খুব বেশি পরিবর্তন না এলেও সচেতনতার চেষ্টা চালিয়ে যাওয়াই এ গানের উদ্দেশ্য।
নতুন গান নিয়ে অনুভূতি প্রকাশ করে মৃন্ময়ী মেঘা জানায়, এটি এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে এবং অটমনাল মুনের সংগীতে তার দ্বিতীয় গান। গানটি গেয়ে তার খুব ভালো লেগেছে এবং ভিডিওটিও সুন্দরভাবে নির্মিত হয়েছে বলে জানায় সে। ভবিষ্যতে আরও ভালো গান গাওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছে এই শিশুশিল্পী।
চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মৃন্ময়ী মেঘার প্রথম মৌলিক গান ‘ভূতের রাজা দিলো বর’ প্রকাশ পায় ২০২৪ সালে। এরপর ২০২৫ সালে প্রকাশিত হয় এনামুল করিম নির্ঝরের লেখা ও সুরে তার দ্বিতীয় গান ‘হাউ মাউ খাউ’। সম্প্রতি প্রকাশিত ‘অবিশ্বাসের দেশে’ তার তৃতীয় মৌলিক গান।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.