হেলাল শেখঃ রাজধানী ঢাকা, সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সামগ্রী অবৈধ যানবাহনে পরিবহনের অভিযোগ উঠেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬ইং) বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী জানা যায়, ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নির্বাচনী সরঞ্জাম ব্যাটারিচালিত অটোরিকশা, ইঞ্জিনচালিত নসিমন-করিমনসহ বিভিন্ন অননুমোদিত যানবাহনে বহন করা হচ্ছে।
এদিকে (১২ ফেব্রুয়ারী ২০২৬ইং) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার ঘোষিত নির্দেশনায় নির্বাচনী সময় মোটরসাইকেলসহ কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা সাংবাদিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে একদিকে যেখানে সাধারণ যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে,অন্যদিকে নির্বাচনী সরঞ্জাম পরিবহনে অননুমোদিত যানবাহন ব্যবহারের ঘটনায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে।
এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা বা প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল বলছে, নির্বাচনী সরঞ্জাম পরিবহনে নিরাপত্তা ও আইনগত বিষয়টি নিশ্চিত করা জরুরি এবং প্রতিটি থানা ও পুলিশ ফাঁড়িতে গাড়ি সংকটের বিষয়টি বিবেচনা করা দরকার বলে মন্তব্য করেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয়সহ সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.