হেলাল শেখঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা-৮ আসনসহ ঢাকার পার্শ্ববর্তী সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা-৮ আসনে এমপি পদপ্রার্থী মির্জা আব্বাস ও নাসিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রেক্ষাপটে উত্তেজনা ছড়িয়ে পড়ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একই সময়ে ঢাকা-১৯ আসনের সাভার ও আশুলিয়ার কয়েকটি ভোটকেন্দ্রেও দখলের চেষ্টার অভিযোগ ওঠে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে এবং অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেন। পরে তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করলেও বিভিন্ন এলাকায় সমর্থকদের মধ্যে উত্তেজনার খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.