দৈনিক আশুলিয়া
প্রকাশ: ১২:৪৭, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্রে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে দেখা গেছে। একইসঙ্গে ভোটগ্রহণ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ভোটার স্লিপ ছাড়া কাউকেই ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া ভোট প্রদান শেষে কেন্দ্রের চারশ গজের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কাউকে অবস্থান করতে দেওয়া হচ্ছে না।
ভোটকেন্দ্রের আশপাশে অপ্রয়োজনীয় জনসমাগম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত মাইকিং করে উৎসুক জনতাকে সরিয়ে দিচ্ছে বলে জানা গেছে।
মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ বলেন, “ভোট দেওয়া শেষ হলে আমরা কাউকে ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকতে দিচ্ছি না। মানুষের জটলা হলে সাধারণ ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন এবং মনে করেন এখানে কোনো সমস্যা হয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন বলেও তারা উল্লেখ করেন।
দৈনিক আশুলিয়া ডেস্ক
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.