হেলাল শেখঃ সারাদেশে প্রায় তিন হাজারের বেশি পুলিশ সদস্যকে হত্যা এবং বিভিন্ন সময় সংঘটিত সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয়। তিনি বলেন, থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্র দ্রুত উদ্ধার করা গেলে তা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে।
তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক হত্যাসহ যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেগুলো স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। মানবাধিকার লঙ্ঘন একটি শাস্তিযোগ্য অপরাধ-তাই এসব ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।
গত ২০২৪ সালের জুলাই এবং ৫ আগস্টের বিভিন্ন ঘটনায় যেসব পুলিশ সদস্য, সাংবাদিক ও ছাত্র-জনতা নিহত হয়েছেন, সেগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন মানবাধিকার সংগঠনগুলোর নেতৃবৃন্দ। তাদের মতে, গত ১৮ মাসে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড-বিশেষ করে সংঘবদ্ধ হামলা ও মব সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
মানবাধিকার কর্মীরা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় অস্ত্র উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমেই দেশে স্থিতিশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। সূত্র জানায়, কিছু অস্ত্র উদ্ধার ও কিছু অপরাধী গ্রেফতার হয়েছে, অন্যসব অপরাধীরা বিদেশে পালিয়েছে। অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না।

