ঢাকাFriday , 20 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা দখল নিতে অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগ: এলাকায় আতঙ্ক সৃষ্টি

দৈনিক আশুলিয়া
February 20, 2026 8:25 pm
Link Copied!

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া বাগবাড়ি রোডের পাকার মাথা এলাকায় মাদবর ইন্টারনেট ব্যবসা দখল নিতে অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে, এ ঘটনায় পুরো এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলর আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমানসহ তার নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬ইং) দুপুরে ১৫-২০ জন মুখোশধারী ব্যক্তি স্থানীয় আওয়ামী লীগ নেতা আরিফ মাদবরের বাড়ির ভাড়াটিয়া নিরবের পরিচালিত ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠান দখলের উদ্দেশ্যে ভাঙচুর ও মালামাল লুটপাট করে বলে দাবি করেন ভুক্তভোগী।

ভুক্তভোগী ইন্টারনেট ব্যবসায়ী নিরব গণমাধ্যমকে জানান, তার প্রায় ১৫ লাখ টাকার সরঞ্জাম ও নেটওয়ার্ক সামগ্রী লুটপাট ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা জিল্লুর রহমান ও তার লোকজন এই ঘটনার সঙ্গে জড়িত। তবে অভিযুক্ত অ্যাডভোকেট জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র‍্যাব জানায়, আশুলিয়ায় একের পর এক নেট ব্যবসা ও ঝুট ব্যবসা নিয়ে গুলাগুলি ও লুটপাটের ঘটনা ঘটেছে, মামলা রেকর্ড হলে আমরা ব্যবস্থা নিবো। এ ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসী জানায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানান আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার।