হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকায় অবস্থিত সাইজুদ্দী মার্কেটে দোকানদারদের হঠাৎ করে দ্বিগুণ ভাড়া বৃদ্ধির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের কৌশলে দোকান ছাড়তে বাধ্য করা এবং পূর্বে নেয়া জামানত (এডভান্স) ফেরত না দেয়ার পায়তারা করছেন মার্কেট মালিক-এমন অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (২৩ ফেব্রুয়ারি) সরেজমিনে জানা যায়, মালিক পক্ষ ভাড়া দ্বিগুণ করার সিদ্ধান্ত জানালে অনেক ব্যবসায়ী নতুন শর্তে দোকান পরিচালনা করতে অপারগতা প্রকাশ করেন এবং পূর্বে জমা দেয়া এডভান্সের টাকা ফেরত চান। অভিযোগ রয়েছে, এডভান্স ফেরত চাইতে গেলে মার্কেটের মালিক সাইজুদ্দিন দোকানদারদের হুমকি দেন এবং মারধরের চেষ্টা করেন।
এ ঘটনার প্রতিবাদে সাইজুদ্দীন মার্কেটের সকল দোকানদার ঐক্যবদ্ধ হয়ে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা দ্রুত জামানতের টাকা ফেরত এবং ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
মালিক পক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন, দোকানের ভাড়া বৃদ্ধি করলে ভাড়াটিয়া দোকানদাররা ষড়যন্ত্র করে আমাদের মার্কেটের বদনাম করার জন্য এই চিল্লাচিল্লি ঝামেলা সৃষ্টি করছে।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.