দৈনিক আশুলিয়া
প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ঢাকা
ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও এর আওতাধীন ১১২ জন কর্মকর্তাকে বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তরে কর্মরত এসব কর্মকর্তাকে প্রশাসনিক প্রয়োজনে বদলি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।
এতে আরও উল্লেখ করা হয়, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই তারিখ থেকেই তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা এবং মাঠ পর্যায়ে নির্বাচনসংক্রান্ত কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে এ বদলি করা হয়েছে।
— নিজস্ব প্রতিবেদক, দৈনিক আশুলিয়া
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.