হেলাল শেখঃ ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু'র নির্দেশে আশুলিয়ার ভাদাইল ও ডিইপিজেড এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়ার নেতৃত্বে ধামসোনা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মিছিল ও সমাবেশ করেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় আশুলিয়ার ভাদাইল এলাকায় নিজ বাসভবন থেকে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভা করেন আব্দুল গফুর মিয়া। এ সভায় এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আলোচনা শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে নেমে প্রতিবাদ মিছিল করেন। এ সময় তারা মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ধামসোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব ও কৃষি বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন বলেন, ডিইপিজেড ও ভাদাইলসহ আশপাশের শিল্পাঞ্চলকেন্দ্রিক বিভিন্ন স্থানে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ধরনের অপতৎপরতা বন্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.