হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় সরকারি নয়নজুলি খালটি প্রভাবশালীদের দখলে, এলাকাবাসী মানববন্ধন করেও জলাবদ্ধতার সমাধান হচ্ছে না বলে অভিযোগ উঠেছে জনমনে। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করার পর প্রশাসন ওই খালটি উদ্ধার করার জন্য এলাকা পরিদর্শন করেন। এরপর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডমের মালিকের দখল করা নয়নজুলি খালটির জায়গায় ড্রেন করতে শুরু করেছে।
সোমবার (২ মার্চ ২০২৫ইং) বিকেলে ঢাকার আশুলিয়ার জামগড়া বেরুণ এলাকায় অবস্থিত সরকারি নয়নজুলি খালটি পরিদর্শন করেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয়। এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী লায়ন কে এম আকতার হোসেন, আশুলিয়া থানা তাঁতী দলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়া বলেন, যেকোনো মূল্যে সরকারি নয়নজুলি খালটি উদ্ধার ও এলাকার জলাবদ্ধতা নিরসন করা হবে, দখলবাজ ও চাঁদাবাজ যেইহোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, কিছু রাস্তায় ১২ মাস জলাবদ্ধতা থাকে, আর সামান্য বৃষ্টি হলে পুরো এলাকার রাস্তায় পানি জমে থাকে, দেখা যায় এ এলাকায় সারা বছর জলাবদ্ধতা থাকে যার কারণে পথচারী ও যানবাহন এবং লোকজনের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হতে হয়। দীর্ঘদিন ধরে ড্রেন ও রাস্তাটি সংস্কার উন্নয়ন না হওয়ায় এ সমস্যা দিন দিন বেড়েই চলেছে। প্রশাসনের প্রতি হস্তক্ষেপ দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.