দৈনিক আশুলিয়া
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী
বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে জনগণকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করতে চান, আমরাও সেভাবেই জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে চাই।
শুক্রবার সকালে ডাসার উপজেলার ভূরঘাটা–কোটালীপাড়া সড়কের ঘোষেরহাট চৌরাস্তার গুমার খালের ওপর নির্মিত গার্ডার ব্রিজ এবং কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন একাডেমি মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, তার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য তিনি কাজ করে যাবেন। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন কর্মকাণ্ড আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের যেকোনো উন্নত উপজেলার সঙ্গে পাল্লা দিয়ে কালকিনি, ডাসার ও মাদারীপুর অঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা ও জনসেবামূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকাবাসীর জীবনমান উন্নত করার চেষ্টা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্ত্তনীয়া, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, ডাসার উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, কালকিনি উপজেলা যুবদলের আহ্বায়ক প্রার্থী মামুন শিকদার, ডাসার উপজেলা যুবদল নেতা নুরুজ্জামান তালুকদার নুরুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি কর্মকর্তারা।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.