
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করছেন।
বুধবার সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যদের পাশাপাশি মন্ত্রিপরিষদের জ্যেষ্ঠ সদস্যরাও অংশ নিয়েছেন। এতে সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং নিজ নিজ সংসদীয় এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে সংসদ সদস্যদের আরও সক্রিয় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।
বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের অধিবেশনসূচি নিয়েও আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবারের পর দুই দিন—শুক্রবার ও শনিবার—বিরতি দিয়ে আগামী ১৫ মার্চ আবার সংসদ অধিবেশন বসবে। এরপর সেদিন অধিবেশন মুলতবি করা হলে পুনরায় ২৯ মার্চ সংসদ অধিবেশন বসার সম্ভাবনা রয়েছে।
বিএনপির নীতিনির্ধারণী সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
এদিকে অধিবেশনের প্রাথমিক কার্যক্রমে প্রবীণ রাজনীতিক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করতে পারেন বলে জানা গেছে।
—নিজস্ব প্রতিবেদক
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.