
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনার দৌলতপুরে রাশিকুল আনাম রাসু নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে দৌলতপুরের কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাশিকুল আনাম রাসু দৌলতপুর থানার সাবেক ছাত্রদল নেতা ছিলেন। তিনি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসু রাজনীতির পাশাপাশি ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার সময় তিনি কল্পতরু মার্কেট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
গুলির মধ্যে একটি রাসুর মাথায় বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাশিকুল আনাম রাসু দৌলতপুর এলাকার বাসিন্দা শরিফুল আনামের ছেলে।
ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
—নিজস্ব প্রতিবেদক
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.