হেলাল শেখঃ ঢাকার প্রধান শিল্পাঞ্চল আশুলিয়ায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক ও স্টাফরা উৎসবের আমেজে বক্স বাজিয়ে নাচ-গান করে বিনোদন উপভোগ করছেন।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) আশুলিয়ার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, পোশাক কারখানাগুলোতে কাজের পাশাপাশি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মালিকপক্ষ, কর্মকর্তা ও শ্রমিকরা একসঙ্গে ডিজে সাউন্ডে গান বাজিয়ে নেচে-গেয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।
এ সময় শ্রমিকদের মাঝে উৎসবের উচ্ছ্বাস লক্ষ করা যায়, যা তাদের কর্মব্যস্ত জীবনে কিছুটা স্বস্তি ও আনন্দের মুহূর্ত এনে দিয়েছে। সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলছেন "ঈদ মোবারক"।
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.