দৈনিক আশুলিয়া
রিপোর্টার: মোঃ আল আমিন কাজী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরে তাতী দলের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা তাতী দল এই ঈদ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বস্ত্র বিতরণ করেন।
জেলা তাতী দলের আহ্বায়ক আনিছুর রহমান লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সমাজে ধনী-দরিদ্র উভয় শ্রেণির মানুষ বসবাস করে। ধনী মানুষরা ঈদের আনন্দ ঘিরে নানা প্রস্তুতি নিলেও অনেক দরিদ্র পরিবারের কাছে ঈদ আনন্দহীন হয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে বিত্তবানদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি।”
এসময় জেলা মহিলা দলের সভাপতি শেলিনা বেগম, সদস্য সচিব মাসুদুর রহমান, শহর তাতী দলের আহ্বায়ক আজমল খান সফিক, সদস্য সচিব ফরাস উদ্দিন লিটনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
📌 সারসংক্ষেপ:
স্থান: জামালপুর
আয়োজন: জেলা তাতী দল
উপকারভোগী: শতাধিক পরিবার
বিতরণ: শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি
দৈনিক আশুলিয়া – মানবিক উদ্যোগের পাশে, মানুষের কণ্ঠস্বর।
জামালপুর তাতী দল, ঈদ উপহার বিতরণ, দরিদ্রদের বস্ত্র বিতরণ, BNP Eid relief Jamalpur, Bangladesh charity Eid
প্রকাশক ও সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম অফিসঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন(৪র্থ তলা) মতিঝিল কমার্সিয়াল এলাকা,ঢাকা-১০০০ মোবাইলঃ ০১৭১৪-৩৪০৪১৭ ইমেইলঃ kazialamin577@gmail@gmail.com
Copyright © 2026 দৈনিক আশুলিয়া. All rights reserved.