ঢাকাThursday , 5 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাভারে মাদকবিরোধী অভিযানে তিন মাদক কারবারি আটক বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার

Link Copied!

সাভার প্রতিনিধি:মোঃ আল আমিন

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে তিনজন পেশাদার মাদক কারবারিকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

হেমায়েতপুর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের নিকটে তিনজন ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পায় সেনাবাহিনীর সদস্যরা। সন্দেহের ভিত্তিতে তাদের তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের একটি দোকানে অভিযান চালিয়ে আরও বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ব্যবসায় ব্যবহৃত নানা উপকরণ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—

৩০ পট গাঁজা, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ০৭ পিস অ্যাকুয়ামারিনা ডায়মন্ড, নগদ ২৫ হাজার ৩৮৪ টাকা (মাদক বিক্রির সন্দেহভাজন অর্থ), ভারতীয় ভিসাসহ ০২টি পাসপোর্ট, ১৩টি চেক বই, গাঁজা ওজনের মেশিন, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, রেজিস্টার, একাধিক মোবাইল ফোন ও দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক উপকরণ।

আটককৃতরা হলেন—

মো. সেলিম (৩০), বাবু (৪০) ও জুয়েল (৪০); সকলের বাড়ি পানপাড়া, তেঁতুলঝোড়া, সাভার এলাকায়।

সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও সাভার থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। অভিযান শেষে আটক তিনজন ও উদ্ধারকৃত সব আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও সকল প্রকার অপরাধ দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।