ঢাকাWednesday , 4 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলীতে অভিযান চালিয়ে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার মাদক, চাঁদাবাজি ও দস্যুতাসহ একাধিক মামলার আসামি

দৈনিক আশুলিয়া
February 4, 2026 10:50 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
দৈনিক আশুলিয়া

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে সিএমপির তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— মো. নুরুল আমিন টিটু (৩৫) এবং আক্তার হোসেন (৪২)।

বিশেষ অভিযানে গ্রেফতার টিটু

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার আভিযানিক দল শিকলবাহা ইউনিয়নের জামালপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামি নুরুল আমিন টিটুকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত টিটু মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজার এলাকার মঙ্গল মাঝির বাড়ির বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে কর্ণফুলী, কোতোয়ালি ও পটিয়া থানায় মাদক, চাঁদাবাজি, হামলা, দস্যুতা ও চুরিসহ মোট ছয়টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

যৌথ অভিযানে গ্রেফতার আকতার

এর আগে গত ১ ফেব্রুয়ারি কর্ণফুলী থানার যৌথ অভিযানে বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আক্তার হোসেন প্রকাশ আকতারকে গ্রেফতার করা হয়।

অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান,
“কর্ণফুলী থানা এলাকায় অপরাধ দমন, সন্ত্রাস নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।