ঢাকাSaturday , 21 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভাষা শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা ও মোনাজাতে অংশগ্রহণ

দৈনিক আশুলিয়া
February 21, 2026 3:40 am
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ঢাকা

ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হাজারো মানুষও মোনাজাতে শরিক হন।

মোনাজাত শেষে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য ও তার উপদেষ্টাদের সঙ্গে নিয়ে পুনরায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপির শীর্ষ নেতারাও শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

প্রতিবছরের মতো এবারও একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করা হয়। শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

— নিজস্ব প্রতিবেদক, দৈনিক আশুলিয়া

জাতীয় সর্বশেষ