ঢাকাSaturday , 21 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর ফুলেল শ্রদ্ধা নিবেদন

দৈনিক আশুলিয়া
February 21, 2026 3:42 am
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ঢাকা

ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের তিন বাহিনীর প্রধানরা।

শুক্রবার রাত ১২টা ১৯ মিনিটে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এর আগে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাত ১২টা ১২ মিনিটে দেশের একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় নীরবতা পালন করা হয়। এ সময় সামরিক বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

প্রতিবছরের মতো এবারও একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান। শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনার এলাকায়।

— নিজস্ব প্রতিবেদক, দৈনিক আশুলিয়া

জাতীয় সর্বশেষ