ঢাকাSaturday , 21 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শহীদ মিনারে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের জন্য দোয়া

দৈনিক আশুলিয়া
February 21, 2026 3:44 am
Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ঢাকা

ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার রাত ১২টা ২২ মিনিটে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শীর্ষ নেতারা।

শ্রদ্ধা নিবেদনের পর তারা শহীদ বেদির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

প্রতিবছরের মতো এবারও একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

— নিজস্ব প্রতিবেদক, দৈনিক আশুলিয়া

জাতীয় সর্বশেষ