ঢাকাTuesday , 17 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন ও শুভেচ্ছা

দৈনিক আশুলিয়া
February 17, 2026 9:41 pm
Link Copied!

হেলাল শেখঃ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বিএনপির চেয়ারম্যান ও নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয়।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আল্লাহ যা করেন তা দেশ ও জাতির কল্যাণের জন্যই করেন-ইনশাআল্লাহ। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন, গণতন্ত্র ও আইনের শাসনের পথে আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

উল্লেখ্য, বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারী ২০২৬ইং এমপি মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-১৭ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তাঁকে শপথ বাক্য পাঠ করান।

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার চেয়ারম্যান এস. এম নজরুল ইসলামসহ সকল সদস্যসহ দেশবাসী নতুন প্রধানমন্ত্রীর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন।