ঢাকাSaturday , 21 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মানবতা কি জানিনা, তবে কারো দুঃখ কষ্ট দেখলে ভালো লাগে না: পথশিশু নিপু

দৈনিক আশুলিয়া
February 21, 2026 10:05 pm
Link Copied!

হেলাল শেখঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় স্মৃতিসৌধ-এর পাশে এক মানবিক দৃশ্যের সাক্ষী থাকলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয়। সেখানে দেখা মেলে পথশিশু নিপু (১৫)-এর। বাবা ছেড়ে চলে গেছেন, মা অসহায়। নিপু গণপরিবহনে চকলেট বিক্রি করে কোনোভাবে জীবন চালাতো। কিন্তু সেদিন ক্যাশ সামলে রাখতে না পারায় তার হাতে কোনো টাকা ছিল না। ক্ষুধার তাড়নায় মানুষের কাছে হাত পেতে সাহায্য চাইতে হচ্ছিল তাকে।

আমাদের আইটিভি বাংলার “গানের কলি” অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকে পথশিশুদের মনের কথা শোনা হয়। নিপু সুন্দর করে গান শোনায়নি। তার কণ্ঠে ছিল কষ্টের গল্প, জীবনের সংগ্রাম। আমাদের প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়ে তার জীবনের কিছু বাস্তব চিত্র। নিজের খাবারের নিশ্চয়তা নেই, তবুও অন্যকে সহযোগিতা করার মানসিকতা-এটাই প্রকৃত মানবতা। শুধু অর্থ-সম্পদ থাকলেই মানবতার ফেরিওয়ালা হওয়া যায় না: দরকার সহানুভূতিশীল হৃদয়।

ঢাকার সাভারের নবীনগরে নিপুর সাথে কথা বলে বোঝা যায়-সংসার ভাঙনের যন্ত্রণা সবচেয়ে বেশি বহন করে শিশুরা। মা একদিকে, বাবা অন্যদিকে: আর তাদের মতো অসংখ্য শিশু রাস্তায় ঘুরে বেড়ায় অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সমাজের অবহেলিত শিশুদের প্রতিও আমাদের দায়িত্ব আছে। নিপুদের মুখে হাসি ফোটাতে রাষ্ট্র, সমাজ ও বিত্তবানদের এগিয়ে আসা সময়ের দাবি।