ঢাকাSunday , 8 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

২০২৫ সালে সহিংসতা ও যৌন হয়রানির শিকার ৩২ হাজারের বেশি নারীকে সেবা দিয়েছে ৯৯৯

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | মোঃ আল আমিন কাজী
দৈনিক আশুলিয়া

দেশে সহিংসতা ও যৌন হয়রানির শিকার নারীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাতীয় জরুরি সেবা ৯৯৯। ২০২৫ সালে এ সেবার মাধ্যমে সহিংসতা ও যৌন হয়রানির শিকার ৩২ হাজার ৩৮৬ জন নারীকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে।

রবিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর প্রধান ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নারীর বিরুদ্ধে সহিংসতা ও যৌন হয়রানির ঘটনায় দ্রুততম সময়ের মধ্যে সেবা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা–২০২০’ অনুযায়ী জরুরি সেবার আওতায় নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা, হয়রানি, সম্মানহানি ও ইভটিজিং অন্তর্ভুক্ত রয়েছে।

মহিউল ইসলাম আরও জানান, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার অভিযোগ পাওয়া গেলে ৯৯৯ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা গ্রহণ করে। এ ধরনের কল পাওয়ার পর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ভুক্তভোগীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।

তিনি বলেন, জনগণের আস্থা ও ভরসা বাড়ায় ৯৯৯–এ এ ধরনের অভিযোগসংক্রান্ত কলের সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে। বিশেষ করে পারিবারিক নির্যাতন বা যৌন হয়রানির শিকার ভুক্তভোগীরা এখন আগের তুলনায় বেশি অভিযোগ করছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ২৬ হাজার ৭৯৮ জন, ২০২৪ সালে ২৩ হাজার ৩৩ জন এবং ২০২৫ সালে ৩২ হাজার ৩৮৬ জন কলারকে সহিংসতা ও হয়রানি সংক্রান্ত ঘটনায় তাৎক্ষণিক জরুরি সেবা দিয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ৯৯৯ সেবা আরও কার্যকর ও দ্রুতগতির করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

সূত্র: বাসস