ঢাকাMonday , 9 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ সোমবার (৯ মার্চ)। আজ বিক্রি হচ্ছে আগামী ১৯ মার্চের ট্রেনযাত্রার টিকিট।

বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে গত ৩ মার্চ থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। আজও একই সময়সূচি অনুসারে টিকিট বিক্রি চলছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী একটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং এক লেনদেনে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে কেনা কোনো টিকিট ফেরত বা রিফান্ড করার সুযোগ থাকবে না।

গত ৩ মার্চ থেকে শুরু হওয়া এই অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রমের আজই শেষ দিন। এর আগে পর্যায়ক্রমে ১৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ট্রেনযাত্রার টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে।

তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনযাত্রার টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এদিকে যাত্রীদের বিশেষ সুবিধার্থে নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ (স্ট্যান্ডিং টিকিট) যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট ট্রেনের প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।