ঢাকাWednesday , 4 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন ও গণভোট সামনে রেখে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে থাকছেন সিইসি ও নির্বাচন কমিশনাররা

দৈনিক আশুলিয়া
February 4, 2026 10:23 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দৈনিক আশুলিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রমের সার্বিক সমন্বয়ের লক্ষ্যে আজ বুধবার উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়।

নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

সিইসির সভাপতিত্বে বৈঠক

অফিস আদেশে উল্লেখ করা হয়, আজ বুধবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

প্রশিক্ষণ ও নির্বাচনী কার্যক্রম সমন্বয়

বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট–এর কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনসংক্রান্ত কার্যক্রমের সমন্বয় বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

এছাড়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাও অনলাইনের মাধ্যমে বৈঠকে অংশ নেবেন।

সংশ্লিষ্টদের উপস্থিত থাকার নির্দেশনা

অফিস আদেশে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন প্রস্তুতির অংশ

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতে এ ধরনের সমন্বয় বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।