ঢাকাMonday , 16 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাভারে আবারও রহস্যজনক এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি

দৈনিক আশুলিয়া
February 16, 2026 2:23 pm
Link Copied!

হেলাল শেখঃ ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি স্কুলের পাশে এক অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। মরদেহ শনাক্তে কাজ করছে পুলিশ ও সিআইডি।

পুলিশ জানায়, (সোমবার ১৬ ফেব্রুয়ারী ২০২৬ইং) সকালে পথচারীরা মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সাভার মডেল থানার তদন্ত (ওসি) নূর মোহাম্মদ গণমাধ্যমকে জানান,“লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

স্থানীয়দের অভিযোগ, গত ছয় মাসে সাভার এলাকায় অনেক গুলো লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। এর মধ্যে সাভার কমিটি সেন্টার ও আশপাশের এলাকা থেকেও কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়। পূর্ববর্তী একটি ঘটনায় সম্রাট ওরফে সবুজ শেখ নামের এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হলেও বাকি ঘটনাগুলোর সাথে জড়িতদের অনেকেই এখনও ধরা পড়েনি বলে দাবি করেন এলাকাবাসী।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ লাশের ব্যক্তির পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।