ঢাকাSunday , 15 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ

দৈনিক আশুলিয়া
February 15, 2026 7:57 pm
Link Copied!

কুমিল্লা প্রতিনিধি | দৈনিক আশুলিয়া

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৫৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার ভোরে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য উদ্ধার করা হলেও জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

তিনি জানান, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ অভ্যন্তরে বাগবেড় এলাকায় কয়েকটি বস্তা ও কার্টন সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরবর্তীতে টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও সিগারেট উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে মালামাল ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ফলে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত অবৈধ পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৯ লাখ ৮০ হাজার টাকা। জব্দকৃত পণ্য বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।