ঢাকাSunday , 15 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ-এ সাময়িকভাবে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

দৈনিক আশুলিয়া
February 15, 2026 7:32 pm
Link Copied!

হেলাল শেখঃ ঢাকার সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করা উপলক্ষে স্মৃতিসৌধের ভেতর সাময়িকভাবে সর্বসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে স্মৃতিসৌধের মূল ফটকে টাঙানো এক নোটিশে এ তথ্য জানানো হয়। জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণের পর রীতি অনুযায়ী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। তাদের শ্রদ্ধা নিবেদন সম্পন্ন না হওয়া পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা বহাল থাকবে।

কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও সার্বিক প্রস্তুতির কাজ চলছে। নিরাপত্তাজনিত কারণেও দর্শনার্থীদের প্রবেশ সীমিত রাখা হয়েছে।
গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, শপথ গ্রহণের পর নির্ধারিত একদিন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা এসে বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
তবে ঠিক কবে এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত তারিখ জানানো হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আনুষ্ঠানিকতা শেষ হলেই স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের জন্য পুনরায় প্রবেশ উন্মুক্ত করা হবে।