ঢাকাSunday , 8 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের ইফতারকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | মোঃ আল আমিন কাজী
দৈনিক আশুলিয়া

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের একই স্থানে ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৮ মার্চ) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠ এবং আশপাশের এলাকায় এ নির্দেশনা কার্যকর করা হয়।

প্রশাসনের নির্দেশনায় ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাইফুল ইসলাম ফিরোজ নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে ইফতার মাহফিল আয়োজনের উদ্যোগ নেন এবং এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছ থেকে মৌখিক অনুমতিও পান। তবে একই দিনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান-এর পক্ষ থেকেও একই স্থানে পাল্টা ইফতার মাহফিল আয়োজনের জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়।

দুই পক্ষের অনড় অবস্থানের কারণে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নেয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজেওয়ানা নাহিদ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।