হেলাল শেখঃ রাজধানীর ভিআইপি এলাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুই লিটার তেল নেওয়ার জন্য শত শত মোটরসাইকেল নিয়ে বাইকারদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন বাইকাররা।
ভুক্তভোগী বাইকারদের প্রশ্ন-আর কতদিন এভাবে হয়রানির শিকার হতে হবে, তার কোনো সুনির্দিষ্ট উত্তর কেউ দিতে পারছেন না।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সমস্যাটি দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

