ঢাকাWednesday , 11 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

পাবনা-৩ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী মো. হাসান জাফির তুহিনের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুজিবুর রহমান, নাজমুল ইসলাম ও মাসুদ হাসান।

আবেদনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের ভোটগ্রহণে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ফলাফল চ্যালেঞ্জ করা হয়।

উল্লেখ্য, ওই আসনে নির্বাচনে জয়ী হন জামায়াতের প্রার্থী মুহাম্মদ আলী আছগার।

এর আগে নির্বাচনি অনিয়মের অভিযোগ এনে দেশের বিভিন্ন আসনের ২৫টির বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদনের প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

—নিজস্ব প্রতিবেদক