ঢাকাThursday , 12 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারতের ঝুলিতে ২৬ লাখ ডলার

Link Copied!

ক্রীড়া ডেস্ক:
ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। টুর্নামেন্ট শেষ হওয়ার দুই দিনের মাথায় অংশ নেওয়া দলগুলোর জন্য প্রাইজমানির ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি জানিয়েছে, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ২০ দলের মধ্যে মোট ১১ দশমিক ২৫ মিলিয়ন ডলার পুরস্কার অর্থ বণ্টন করা হবে। ২০২৪ সালে আইসিসি যে প্রাইজমানি কাঠামো ঘোষণা করেছিল, তারই ধারাবাহিকতায় এই অর্থ প্রদান করা হচ্ছে।

ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ভারত পাচ্ছে ২৬ লাখ ৩৯ হাজার ৪২৩ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১ কোটি ৬৭ লাখ টাকার বেশি।

ফাইনালে হেরে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ড পাচ্ছে ১৪ লাখ ২২ হাজার ৬৯২ ডলার।

এবারের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ১০ লাখ ৫ হাজার ৫৭৭ ডলার এবং ইংল্যান্ড পাচ্ছে ৯ লাখ ৭৪ হাজার ৪২৩ ডলার।

সুপার এইটে খেলা দলগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে ৫ লাখ ৩৮ হাজার ২৬৯ ডলার, পাকিস্তান ৫ লাখ ২২ হাজার ৬৯২ ডলার, জিম্বাবুয়ে ৪ লাখ ৯১ হাজার ৫৩৮ ডলার এবং সহ-আয়োজক শ্রীলঙ্কা পাচ্ছে ৪ লাখ ৭৫ হাজার ৯৬২ ডলার।

গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্স করা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান প্রত্যেক দল পাচ্ছে ৩ লাখ ৯ হাজার ৮০৮ ডলার করে।

এছাড়া একটি ম্যাচ জেতা স্কটল্যান্ড পাচ্ছে ২ লাখ ৭৮ হাজার ৬৫৪ ডলার এবং আয়ারল্যান্ড পাচ্ছে ২ লাখ ৭১ হাজার ৭৩১ ডলার।

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে জয় পাওয়া ইতালি পেয়েছে ২ লাখ ৫৬ হাজার ১৫৪ ডলার। একই অঙ্কের পুরস্কার পেয়েছে নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

অন্যদিকে কানাডা, নামিবিয়া ও ওমান অংশগ্রহণের ভিত্তিতে প্রত্যেকে ২ লাখ ২৫ হাজার ডলার করে পাচ্ছে।

—ক্রীড়া ডেস্ক