ঢাকাThursday , 12 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন ড. খন্দকার মোশাররফ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার সকালে জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান তার নাম প্রস্তাব করেন। পরে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবটি সমর্থন জানান।

এ সময় বিরোধী দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহেরও এ প্রস্তাবে সমর্থন দেন।

এর মাধ্যমে সর্বসম্মতিক্রমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

—নিজস্ব প্রতিবেদক