ঢাকাFriday , 13 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

সরকারকে কাজের সুযোগ দিতে বিরোধী দলের প্রতি আহ্বান ডিএসসিসি প্রশাসকের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
সরকারের কার্যক্রম মাত্র শুরু হয়েছে উল্লেখ করে বিরোধী দলের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অল্প সময়ের মধ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করে তা জনগণের হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “বিরোধী দলকে কিছুটা ধৈর্য ধরতে হবে। গত ১৭ বছরে দেশ যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে। সরকার মাত্র দায়িত্ব নিয়েছে। কিছুটা সময় দিন। এরপরও যদি বিএনপি সরকার কাজ করতে ব্যর্থ হয়, তখন সমালোচনা করুন।”

ডিএসসিসি প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কার্যত অবহেলিত অবস্থায় ছিল। এখন সেটিকে একটি কার্যকর অবস্থায় আনতে কাজ করা হচ্ছে।

তিনি আরও জানান, রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপ দিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্ষা মৌসুমের আগে ড্রেন ও খাল পরিষ্কারের কাজও দ্রুত শুরু করা হবে।

—নিজস্ব প্রতিবেদক