ঢাকাFriday , 13 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত স্পিকার

Link Copied!

হেলাল শেখঃ ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সকালে স্পিকার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল তার সঙ্গে উপস্থিত ছিলেন। পরে তারা স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে স্পিকার ও ডেপুটি স্পিকার স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এরপর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংসদীয় গণতন্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, বিরোধী দলকে সর্বোচ্চ সুযোগ দেওয়া হবে যাতে তারা গঠনমূলকভাবে সরকারের সমালোচনা করতে পারে। তার মতে, একটি শক্তিশালী সংসদ গড়ে তুলতে সমালোচনার সুযোগ থাকা অপরিহার্য।
সংসদীয় পদের নিরপেক্ষতা বজায় রাখতে এবং গণতন্ত্রের স্বার্থে তিনি ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন বলেও নিশ্চিত করেন। তিনি বলেন, দেশে যেন পুনরায় কোনো ধরনের ফ্যাসিবাদ ফিরে না আসে সে জন্য সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।