ঢাকাSaturday , 14 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফের গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি নেওয়াজ শরীফকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ ম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গত ১৭ ফেব্রুয়ারি রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। মামলার প্রধান আসামি জিয়াবুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে মেরিন ড্রাইভ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে জিয়াবুল হক ও তার সহযোগী নেওয়াজ শরীফ জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) গভীর রাতে র‌্যাব-১৫-এর একটি দল কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে মামলার পলাতক আসামি নেওয়াজ শরীফকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া নেওয়াজ শরীফ টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকার আমির আলীর ছেলে।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

—নিজস্ব প্রতিবেদক