ঢাকাTuesday , 17 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

ঈদ সামনে রেখে নোয়াখালীতে র‌্যাবের নিরাপত্তা জোরদার

Link Copied!

বিশেষ প্রতিনিধি, নোয়াখালী: মোঃ আল আমিন কাজী

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নোয়াখালী জেলায় সার্বিক নিরাপত্তা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১), সিপিসি-৩। ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করা, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং ঈদ কেন্দ্রিক কেনাকাটায় নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় চৌমুহনী পৌর বাস টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত।

তিনি জানান, নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে র‌্যাবের নিয়মিত টহল পরিচালিত হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আকস্মিক তল্লাশি জোরদার করা হয়েছে। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে, যাতে ঈদযাত্রায় কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয়।

তিনি আরও বলেন, বর্তমানে নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রয়েছে। ঈদকে সামনে রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

র‌্যাব জানায়, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

র‌্যাব কর্মকর্তারা বলেন, ঈদ উপলক্ষে যে কোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

—মোঃ আল আমিন কাজী