ঢাকাTuesday , 17 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Link Copied!

বিশেষ প্রতিনিধি, গাজীপুর: মোঃ আল আমিন কাজী

গাজীপুরের টঙ্গীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে খোলা স্থানে উন্মুক্তভাবে ইফতার বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, প্যাকেটজাত খাবারে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদের তথ্য না থাকা এবং পোড়া তেল ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এ সকল অপরাধে স্টেশন রোড এলাকার গ্রীন রেস্তোরা অ্যান্ড চাইনিজকে ২০ হাজার টাকা এবং একটি ভ্রাম্যমাণ খাবারের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অভিযান শেষে কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

—মোঃ আল আমিন কাজী