নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে তার নানা-নানী ও খালার কবর জিয়ারত করেছেন। সোমবার সন্ধ্যায় দিনাজপুর উপ-শহরের শেখ ফরিদ মডেল কবরস্থানে গিয়ে তিনি পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার কয়েকজন সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সফরে যান। সফরের শুরুতে তিনি কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।
পরে বিকেলে দিনাজপুর সার্কিট হাউস মাঠে আয়োজিত এক সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি স্থানীয় নেতাকর্মী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
সফর শেষে সন্ধ্যায় তিনি শেখ ফরিদ মডেল কবরস্থানে গিয়ে পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারতের মাধ্যমে দিনাজপুর সফরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
—নিজস্ব প্রতিবেদক

