ঢাকাSaturday , 14 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় রূপায়ন ভুঁইয়া এপোরিয়াম শপিং মলের (৩য় তলা) ৩১১ নং কক্ষে আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে চারটি সংগঠনের সভাপতির অংশগ্রহণ এক মিলনমেলায় রূপ নিয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬ইং) সন্ধ্যায় আয়োজিত বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, প্রধান আলোচক এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান (লিটন), আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি এম এ হান্নান চৌধুরী, আশুলিয়া সাংবাদিক ক্লাবের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক জাকির আহমেদ জীবন, আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ চিশতী, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাংবাদিক দাউদুল ইসলাম নয়ন, নাজমুল ইসলাম, মোকাম্মেল মোল্লা সাগর, শাকিল শেখ, আল-আমিন ভুঁইয়াসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি ও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয়। এ সময় আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ ফরিদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মুকুল ভুঁইয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দোয়া শেষে অর্ধশতাধিক রোজাদারদের খাবারের আয়োজন করা হয়।