ঢাকাThursday , 19 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলামী জীবন
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. টক শো
  10. দেশগ্রাম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. সারাদেশ
  15. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: নিহত ১, নিখোঁজ ১ — গঠিত দুই তদন্ত কমিটি, রুট পারমিট বাতিল

Link Copied!

দৈনিক আশুলিয়া
রিপোর্টার: মোঃ আল আমিন কাজী

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনায় একজন নিহত, একজন আহত এবং অন্তত একজন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।

বুধবার রাতের এই দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্তে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে এবং তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। তদন্তে যারাই দায়ী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গেছে, বুধবার সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীদের ওপর একটি লঞ্চ ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সোহেল ফকির (২২) নিহত হন। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চর খাগকাটা এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর থেকে নিহত সোহেলের বাবা মিরাজ হোসেন (৫২) নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, সোহেলের স্ত্রী রুবি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গঠিত তদন্ত কমিটির একটির নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু ইসলাম এবং অন্যটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলাম।

আহতদের চিকিৎসা বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আহত এক নারী অন্তঃসত্ত্বা ছিলেন এবং চিকিৎসকদের মতে মা ও গর্ভের সন্তান বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

এ ঘটনায় সদরঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও সাধারণ যাত্রীরা।