ঢাকাFriday , 20 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলামী জীবন
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. টক শো
  10. দেশগ্রাম
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. সারাদেশ
  15. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় জমি বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত

Link Copied!

মৌলভীবাজারের কুলাউড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. আবুল কাশেম বাদী হয়ে কুলাউড়া থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গৌরীশংকর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলেদের সঙ্গে আবুল কাশেমের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল ৫টার দিকে ইমাম উদ্দিন (৩৫), মানিক মিয়া (৪৫), শরিফ মিয়া (২২)সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আবুল কাশেমের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা বাড়ির টিনের বেড়া কুপিয়ে প্রায় ৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। এ সময় বাধা দিতে গেলে তারা আবুল কাশেম, তার পিতা শামসুদ্দিন (৬২), মাতা আয়েশা বেগম (৪৫) এবং বড় ভাই আবু তাহেরকে (৩১) দা ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফাইজুল ইসলাম জানান, “ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”


📌 সারসংক্ষেপ:

  • স্থান: কুলাউড়া, মৌলভীবাজার

  • ঘটনা: জমি বিরোধে হামলা

  • আহত: ৪ জন (নারীসহ)

  • মামলা: ৬ জনের বিরুদ্ধে


দৈনিক আশুলিয়া – অপরাধ ও জননিরাপত্তার নির্ভরযোগ্য সংবাদ।

কুলাউড়া হামলা, মৌলভীবাজার জমি বিরোধ, family attack Bangladesh, Sylhet violence land dispute, Kulaura news