ঢাকাTuesday , 10 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ময়লা, নেট ও ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলাগুলি,ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা

Link Copied!

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকায় তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসায় দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোমবার (৯ মার্চ ২০২৬) আশুলিয়ার শ্রীপুরের তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা নামের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে একদল সন্ত্রাসী হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া এলাকায় দীর্ঘদিন ধরে নতুন নতুন কৌশলে মাদক ব্যবসা, নেট ব্যবসা, ঝুট ব্যবসা এবং ময়লা ব্যবসা দখলকে কেন্দ্র করে বিভিন্ন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব-সংঘর্ষের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গুলাগুলি ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে হামলার মতো ঘটনাও ঘটছে। সচেতন মহলের প্রশ্ন, একের পর এক এসব ঘটনা ঘটলেও কেন তা থামছে না? তাহলে কি আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে?

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”