ঢাকাFriday , 6 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত এলাকা গড়ে তোলাই প্রধান লক্ষ্য: এমপি সাঈদ আল নোমান

Link Copied!

দৈনিক আশুলিয়া
প্রতিবেদক: মোঃ আল আমিন কাজী

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় প্রায় ছয়শো জেলে পরিবারের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, “আপনারা ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছেন। আমি চাই আপনাদের জীবনটা যেন আরও সহজ হয়। আপনাদের সন্তানরা যেন নিরাপদে স্কুলে যেতে পারে এবং সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।”

তিনি আরও বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় জেলেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাটকা সংরক্ষণের নির্ধারিত সময় জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকেন, যা ভবিষ্যতে মাছের উৎপাদন বাড়াতে সহায়ক। এ কারণে সরকার জেলেদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

এমপি সাঈদ আল নোমান বলেন, “মৎস্যজীবীদের কষ্ট আমরা বুঝি। তাই সরকার তাদের খাদ্য সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করছে। ভবিষ্যতেও জেলেদের কল্যাণে সরকার কাজ করে যাবে।”

তিনি এ সময় এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসান মাহমুদ, নগর বিএনপির সদস্য আবুল হাশেম, মোশারফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, জেসমিন খানম, মন্দির কমিটির সভাপতি ডাক্তার ননী গোপাল, জেলে প্রতিনিধি খেলন দাস ও পূর্ণিমা রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।