ঢাকাSaturday , 7 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর ও আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল নিয়ে ধারাবাহিক সন্ত্রাসী হামলার অভিযোগ

Link Copied!

হেলাল শেখঃ গাজীপুর ও ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাবে একের পর এক ধারাবাহিক ভাবে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে প্রভাবশালী মহল ভাড়াটিয়া সন্ত্রাসীদের ব্যবহার করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাসে গাজীপুর ও আশুলিয়ায় পৃথক ১৭ টি স্থানে ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে কয়েকটি সহিংস ঘটনার সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা দায়ের হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো আসামি গ্রেফতার হয়নি বলে অভিযোগ রয়েছে।

এদিকে ধারাবাহিক সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ রয়েছে, পোশাক কারখানার ঝুট ব্যবসা দখলের উদ্দেশ্যে কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্ট সন্ত্রাসীদের ব্যবহার করা হচ্ছে।

স্থানীয়রা দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন, যাতে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসে।