ঢাকাMonday , 9 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে যৌথ বাহিনীর অভিযানে লুট হওয়া শর্টগান উদ্ধার, আটক ১

Link Copied!

নিজস্ব প্রতিবেদক | শেরপুর
দৈনিক আশুলিয়া

শেরপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পুলিশের কাছ থেকে লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হারেজ মিয়া (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিকপাড়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা।

গ্রেফতারকৃত হারেজ মিয়া ওই এলাকার মৃত জুবেদ আলীর ছেলে বলে জানা গেছে।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, আটক হারেজ মিয়ার কাছ থেকে উদ্ধার হওয়া শর্টগানটি ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় একটি পুলিশ কেন্দ্র থেকে লুট করা হয়েছিল। সন্ত্রাসীদের অবস্থান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এলাকায় অভিযান চালায়।

অভিযানের এক পর্যায়ে হারেজ মিয়াকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। পরে উদ্ধার হওয়া শর্টগানসহ তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অস্ত্র উদ্ধারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত আছে।