ঢাকাThursday , 12 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. ধর্ম ও জীবন
  8. বিনোদন
  9. বিশেষ প্রতিবেদন
  10. রাজনীতি
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোট দিয়ে ‘নতুন বাংলাদেশের জন্মদিন’ মন্তব্য প্রধান উপদেষ্টার

দৈনিক আশুলিয়া
February 12, 2026 12:36 pm
Link Copied!

দৈনিক আশুলিয়া ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজকের দিনটি নতুন বাংলাদেশের জন্মদিন। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে অতীতের দুঃস্বপ্ন থেকে বের হয়ে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা অতীতকে বর্জন করছি এবং প্রতিটি ক্ষেত্রে নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ পাচ্ছি।

তিনি বলেন, জন্মদিন যেমন আনন্দের মাধ্যমে উদযাপন করা হয়, তেমনি আজকের দিনটিও জাতি হিসেবে সবার জন্য উৎসবের দিন। প্রার্থীদের জন্য ভোট দেওয়া গুরুত্বপূর্ণ হলেও গণভোটের গুরুত্ব আরও বেশি। গণভোটের মাধ্যমে দেশের সামগ্রিক পরিবর্তনের পথ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, সবাইকে গণভোটে অংশ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে আমরা সম্মিলিতভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।

তিনি আরও বলেন, এই দিনটি তার ব্যক্তিগত জীবনের অন্যতম আনন্দের দিন এবং দেশের মানুষের জন্যও এটি মুক্তির দিন। অতীতের দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে নতুন স্বপ্নের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা সবাইকে নির্বাচন ও গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান এবং দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।