ঢাকাSunday , 22 February 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. টক শো
  9. বিনোদন
  10. বিশেষ প্রতিবেদন
  11. রাজনীতি
  12. সারাদেশ
  13. হেলথ কর্নার
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ার জামগড়া-বাগবাড়ি রাস্তা বারো মাস পানির নিচে থাকায় প্রতিদিন ঘটছে সড়ক দুর্ঘটনা-বাড়ছে জনদুর্ভোগ!

দৈনিক আশুলিয়া
February 22, 2026 2:04 pm
Link Copied!

হেলাল শেখঃ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া-বাগবাড়ি সড়ক দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সড়কটি বছরের বেশিরভাগ সময় পানির নিচে থাকায় প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী, গাড়িচালক ও সাধারণ পথচারীরা।

সরেজমিনে দেখা গেছে, টানা কয়েকদিনের পানিবদ্ধ অবস্থার কারণে সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ তৈরি হয়েছে। পানি জমে থাকায় এসব গর্ত চোখে না পড়ায় মোটরসাইকেল, রিকশা ও ছোট যানবাহন উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সমস্যা চললেও কার্যকর কোনো স্থায়ী সমাধান হয়নি।

ভুক্তভোগীরা জানান, সাবেক জনপ্রতিনিধিদের সময়েও জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সমস্যা সমাধানের দাবিতে এলাকাবাসী একাধিকবার রাস্তা অবরোধ, মিছিল-মিটিং ও মানববন্ধন করলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

এ বিষয়ে ইয়ারপুর ইউনিয়ন প্রশাসনের প্রতিনিধি মামুন সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি নয়নজুলি খালটি প্রভাবশালীদের দখলে থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসক (ডিসি) মহোদয়কে অবহিত করা হয়েছে। খালটি উদ্ধার ও পুনঃখননের জন্য আনুমানিক ৪০০ থেকে ৫০০ কোটি টাকার বরাদ্দ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তার দাবি, নয়নজুলি খাল উদ্ধার করা সম্ভব হলে এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের উপযোগী করা হবে, যাতে প্রতিদিনের দুর্ঘটনা ও দুর্ভোগ থেকে মুক্তি মেলে।